আমাদের এই পথচলার মূল শক্তি হলো আপনাদের বিশ্বাস। বর্তমানে আমরা শুধুমাত্র আমাদের কাছের মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ডোনেশানে কাজ করছি। আপনারা অনেকেই আমাদের পাশে দাঁড়াতে চেয়েছেন, যা আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে। আমরা চাচ্ছি সবকিছু স্বচ্ছ এবং প্রাতিষ্ঠানিক নিয়মে শুরু করতে। আমাদের সংস্থার নামে ব্যাংক অ্যাকাউন্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। এটি সম্পন্ন হওয়া মাত্রই আমরা সকলের কাছ থেকে ডোনেশান ও সহযোগিতা গ্রহন শুরু করবো । আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর একটু ধৈর্য আমাদের আগামীর পথকে আরও সুদৃঢ় করবে। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।
কোনো ব্যক্তি বা দানের সুযোগ সম্পর্কে আমাদের জানান
আপনি যদি এমন কোনো ব্যক্তির কথা জানেন যিনি চিকিৎসা, শিক্ষা বা অন্য কোনো সহায়তার জন্য সাহায্যের প্রয়োজন, তাহলে আমাদের জানান। আমরা তাদের পাশে দাঁড়াব।
আপনি যদি এমন কোনো দানের সুযোগ বা প্রকল্প সম্পর্কে জানেন যেখানে আমাদের সাহায্য করা উচিত, তাহলে আমাদের জানান। আমরা সেগুলো পর্যালোচনা করব।
আপনার রিপোর্টটি আমাদের টিম পর্যালোচনা করবে। যদি আমরা মনে করি যে এটি আমাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব।
মনে রাখবেন: আপনার রিপোর্টটি সম্পূর্ণ গোপনীয় রাখা হবে এবং শুধুমাত্র আমাদের টিম এটি দেখতে পারবে।
আমরা কয়েকজন বন্ধু মিলে অত্যন্ত ব্যক্তিগত দায়বদ্ধতা এবং হৃদয়ের টান থেকে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টাটি চালিয়ে যাচ্ছি। সীমাবদ্ধতা আমাদেরও আছে, আর ঠিক সেই কারণেই আপনাদের প্রতিটি সমস্যার সমাধান করা হয়তো আমাদের পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না। যদি আপনার রিপোর্টকৃত বিষয়টি নিয়ে আমরা এই মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতে না পারি, তবে আমরা অত্যন্ত ব্যথিত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আপনাদের পাশে থাকার ঐকান্তিক ইচ্ছা আমাদের সবসময় ছিল এবং থাকবে।
একটি কথা: আমরা এক দল যুবক যাদের হৃদয়ের একান্ত ভালোবাসা আর অদম্য ইচ্ছায় তৈরী হয়েছে আমাদের এই উদ্যোগ। সীমিত সামর্থ্যের মাঝেও আমরা আপনাদের সেরা সেবাটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু কিছু সময় বাস্তবতা এবং আমাদের কিছু রিসোর্স সীমাবদ্ধতার থাকার কারণে অনেক সময় আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সাড়া দিতে পারি না। আপনার রিপোর্টকৃত সমস্যাটিতে যদি আমরা কোনো সমাধান দিতে ব্যর্থ হই, তবে দয়া করে আমাদের আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমাদের এই পথচলায় আপনাদের ধৈর্য ও ভালোবাসা আমাদের একমাত্র অনুপ্রেরণা।